কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের রেডিও ও টেলিভিশন চ্যানেলে ভারতীয় অনুষ্ঠান প্রচার নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ।
পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি-পিইএমআরএ'র এক বিবৃতিতে স্থানীয় সময় আজ বিকেল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করার কথা জানিয়েছে। যেসব চ্যানেল এ নিষেধাজ্ঞা মানবে না, কর্তৃপক্ষ তাদের লাইসেন্স বাতিল করারও ঘোষণা দিয়েছে বলে পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
গত সপ্তাহে ভারতীয় সিনেমা হল মালিকরা পাকিস্তানি এক তারকা অভিনীত চলচ্চিত্র না দেখানোর সিদ্ধান্ত নেয়ার প্রতিক্রিয়ায় পিইএমআরএ এ ঘোষণা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: