মসুলে জঙ্গি গোষ্ঠি আইএসকে ‘বর্বর প্রতিপক্ষ’ বলে অভিহিত করেছেন ইরাক ও সিরিয়ায় যৌথ অভিযানে মার্কিন বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন টাউনসেন্ড।
মসুল পুনরুদ্ধারে চালানো অভিযানের এক ফাঁকে বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আইএস যোদ্ধারা ধূর্ত ও সৃজনশীল পাশাপাশি যেকোনো পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারে।
মসুল থেকে ১৫ কিলোমিটার পূর্বে বার্টেলা শহর এরইমধ্যে পুনরুদ্ধার হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল টাউনসেন্ড।
এদিকে, ইরাকের আরেক শহর কিরকুকে সরকারি ভবনে তল্লাশি চালিয়েছে সশস্ত্র জঙ্গিরা।
ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আত্মঘাতী বোমা হামলাকারীরা কিরকুকে পুলিশ স্টেশন এবং জ্বালানি ভবনে হামলা চালায় তবে নিরাপত্তা বাহিনীর দক্ষ প্রয়াসে তারা শেষ পর্যন্ত পালিয়ে যায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: