সাইবেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।
শনিবার রাশিয়ার তদন্ত কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।
এএফপির খবরে জানা যায়, তদন্ত কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, গতকাল শুক্রবার রাতে নোভি ইউরনগয় শহরের কাছে এমআই-৮ হেলিকপ্টারটি ২২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাস্থলে ১৯ জন নিহত হয়। তাদের শরীরে একাধিক জখম ছিল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: