আন্তর্জাতিক

ক্যামেরুনে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ৫৩ আহত ৩০০

যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত
যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত

পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনে অতিরিক্ত যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু ও ৩০০ জন আহত হয়েছেন।

ক্যামেরুনের পরিবহনমন্ত্রী এডগার্ড অ্যালাইন মেবি জানিয়েছেন, এ দুর্ঘটনায় ৩০০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির সংখ্যা আরো বাড়তে পারে।

গতকাল দেশটির রাজধানী ইয়াউন্ডে ও অর্থনৈতিক কেন্দ্রস্থল দুয়োলা শহরের মধ্যে যাতায়াত করার সময় ছোট শহর ইসেকার কাছে লাইনচ্যুত হয়ে ট্রেনটির বগিগুলো উল্টে যায়।

বিবিসির জানিয়েছে, সম্প্রতি ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের সৃষ্টি হওয়ায় দেশটি জুড়ে সড়ক যোগযোগ বিপর্যস্ত হয়ে পড়ে। এতে করে স্বাভাবিক অবস্থার চেয়ে ট্রেনে যাত্রীদের চাপ অনেক বেড়ে যায়।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্বাভাবিক অবস্থায় গড়ে ৬০০ যাত্রী চলাচল করলেও ট্রেনটি ১৩০০ যাত্রী বহন করছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ