প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি বলে অভিহিত করেছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ টিভি বিতর্কে হিলারির কাছে হেরে গেলে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করতে পারেন- ট্রাম্পের এমন ইঙ্গিতের সমালোচনায় এ কথা বলেন হিলারি।
শুক্রবার ওহাইওতে এক সমাবেশে হিলারি আরো বলেন, নির্বাচনের ফলাফলের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে তিনি হুমকি দিচ্ছেন। শেষ টিভি বিতর্কে, সিএনএন-ওআরসি জনমত জরিপ অনুযায়ী, হিলারির জনসমর্থন ৫২ শতাংশ আর ট্রাম্পের ৩৯ শতাংশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: