আন্তর্জাতিক

সিরিয়ায় সরকারিবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে আবারো সংঘর্ষ

সিরিয়ায় আবারো সংঘর্ষ
সিরিয়ায় আবারো সংঘর্ষ

সিরিয়ার অবরুদ্ধ আলেপ্পো শহরে তিন দিনের যুদ্ধবিরতি শেষে শনিবার থেকে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহীদের আবারও ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও বিদ্রোহীদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিতে বৃহস্পতিবার রাশিয়া একপক্ষীয় যুদ্ধবিরতি ঘোষণা করে। যদিও বিদ্রোহীপক্ষ এ বিরতি প্রত্যাখ্যান করেছিল। স্থানীয় সময় শনিবার রাত পর্যন্ত চলে এই যুদ্ধবিরতি। তবে, যুদ্ধবিরতি চলাকালেও ওই এলাকার বাসিন্দাদের মধ্যে মানবিক ত্রাণ পৌঁছায়নি- এমন আশঙ্কা করা হচ্ছে।

আলেপ্পোয় আটকা পড়ে আছেন প্রায় আড়াই লাখ মানুষ। সিরিয় কর্তৃপক্ষ বলছে এদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বিদ্রোহীরা।

এদিকে, যুদ্ধবিরতির সময়েও শহরের বাইরে বিমান হামলা চলেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। শনিবারে যুদ্ধবিরতির তৃতীয় দিন থেকে বিমান হামলার পাশাপাশি উভয়পক্ষের মধ্যে তীব্রভাবে শুরু হয়েছে আক্রমণ ও পাল্টা আক্রমণ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ