আন্তর্জাতিক

ট্রাম্প পরাজয়কে সহজভাবে নিতে জানেন না: হিলারি

হিলারি
হিলারি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরাজয়কে সহজভাবে নিতে জানেন না এ মন্তব্য করেছেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন।

গতকাল বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে ট্রাম্পকে নিয়ে হিলারির এ বক্তব্য প্রকাশিত হয়েছে।

আগামী ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নেয়ার বিষয়ে গত সপ্তাহে অনুষ্ঠিত বিতর্কে ট্রাম্প কোনো প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানানোয় তার সম্পর্কে ওই মন্তব্য করেন হিলারি।

হিলারি বলেন, অগণতান্ত্রিক দেশে স্বৈরশাসকেরা তাদের প্রতিপক্ষ সম্পর্কে যেমনটা বলেন, ট্রাম্পের মন্তব্য এর সঙ্গে অনেকটা সংগতিপূর্ণ।

ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনায় এক সমাবেশে হিলারি বলেন, নির্বাচনের ফলাফল মেনে নেবেন না—এমন কথা বলা দেশের গণতন্ত্রের প্রতি সরাসরি হুমকি। শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদল আমেরিকার শ্রেষ্ঠত্বের অন্যতম উপাদান।

ট্রাম্পের শীর্ষস্থানীয় উপদেষ্টা কেলিঅ্যান কনওয়ে গতকাল স্বীকার করেছেন, নির্বাচনের প্রাক্কালে রিপাবলিকান পার্টির প্রার্থী তাঁর প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির হিলারির চেয়ে পিছিয়ে আছেন। তবে তাঁরা হাল ছাড়ছেন না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ