যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষের ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
বিবিসি সূত্র মতে, স্থানীয় সময় রোববার সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যাত্রীবাহী বাস ও লরির মধ্যে সংঘর্ষের কারণে দুর্ঘটনাটি ঘটে। বাসটির বেশিরভাগ যাত্রীই পর্যটক ছিলেন লাতিন আমেরিকান। পর্যটকরা বাসে করে লসঅ্যাঞ্জেলসে যাচ্ছিল।
দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ। উদ্ধারকারীরা মই ব্যবহার করে বিধ্বস্ত বাস থেকে মৃতদেহ উদ্ধার করেছে।
আহত যাত্রীদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: