আন্তর্জাতিক

ইরাকের রুৎবা শহরে আইএস জঙ্গিদের হামলা

আইএস জঙ্গি
আইএস জঙ্গি

ইরাকের কৌশলগত ও গুরুত্বপূর্ণ শহর মসুল পুনর্দখলের জন্য যখন ইরাকি সেনাবাহিনী, কুর্দি পেশমার্গা ও সুন্নি মিলিশিয়ারা অভিয়ান চালাচ্ছে তখন আইএস জঙ্গিরা আনবার প্রদেশের প্রত্যন্ত শহর রুৎবা আক্রমণ করেছে।

শহরটির মেয়র জানিয়েছেন, জঙ্গিরা শহরের ভেতরে ঢুকে নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াই করছে। মেয়র প্রধানমন্ত্রীর কাছে আরো সেনা পাঠানোর অনুরোধ জানিয়েছেন। ২০১৪ সালের জুনে শহরটির দখল নিয়েছিল আইএস— চার মাস আগে সেটি মুক্ত করে সরকারি বাহিনী।

কুর্দি পেশমার্গা বাহিনীর যোদ্ধারা মসুল শহরের কাছাকাছি বশিকা শহর থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দিয়েছে এবং কয়েক ডজন আইএস জঙ্গিকে হত্যা করা হয়েছে।

এছাড়াও তারা আরো ৯টি গ্রাম ঘেরাও করে রেখেছে এবং মসুলে আইএস এর সরবরাহ পথ বন্ধ করে দিয়েছে। পেশমার্গা বাহিনীর কমান্ডাররা জানিয়েছেন, তারা মসুলের নয় কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছেন।

এদিকে, ইরাকি সরকারের আপত্তি সত্ত্বেও অভিযানে আর্টিলারি সহায়তা দিচ্ছে তুর্কী সেনাবাহিনীর ট্যাঙ্ক ও কামান ইউনিট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ