আন্তর্জাতিক

পাকিস্তানের পুলিশ প্রশিক্ষণ কলেজে হামলা, নিহত ৫৯

পুলিশ প্রশিক্ষণ কলেজে হামলা
পুলিশ প্রশিক্ষণ কলেজে হামলা

পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় পুলিশ প্রশিক্ষণ কলেজে জঙ্গি হামলায় কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। নিহতদের অধিকাংশই কলেজ শিক্ষার্থী। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আত্মঘাতি বিস্ফোরণ ও পুলিশের গুলিতে নিহত হয় ৩ হামলাকারী।

সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে আত্মঘাতি হামলা চালায় জঙ্গিরা। এ সময় ঘটনাস্থলেই নিহত হন কয়েকজন আর আহত হন শতাধিক। নিহতদের বেশিরভাগই ক্যাডেট শিক্ষার্থী।

দেশটির ডন পত্রিকার অনলাইন সংস্করণে খবরে বলা হয়, তিন আত্মঘাতি জঙ্গি বোমাবাহী পোশাক পরে প্রশিক্ষণ কলেজের মূল গেইট দিয়ে ঢোকে। এ সময় গেটে দাঁড়ানো পাহারাদারদের গুলি করে হত্যা করে তারা। কলেজের ভেতরে ঢুকে তারা প্রথমে বোমা বিস্ফোরণ ঘটায়। পরে প্রশিক্ষণ শিবিরে থাকা লোকজনদের জিম্মি করে জঙ্গিরা।

খবর পেয়ে যৌথ অভিযানে নামে পাকিস্তানের সেনাবাহিনী ও পুলিশ। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় দুই জঙ্গি আত্মঘাতি বোমার বিস্ফোরণ ঘটায়। নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয় আরেক জঙ্গি।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, হামলার সময় ওই কলেজে নবনিযুক্ত ৭০০ পুলিশ সদস্য ছিলেন। তাদের নিয়োগ পরবর্তী প্রশিক্ষণ চলছিল।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হামলাকারীরা আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ করেছিল। হামলাকারীরা জঙ্গি সংগঠন লস্কর-ই-জাংভির আল আলমি অংশের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, বেলুচিস্তানের সবচেয়ে বড় এ প্রশিক্ষণ কলেজটি। ২০০৬ ও ২০০৮ সালেও সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল কলেজটি। সে সময় কলেজ মাঠে রকেট নিক্ষেপ করে সন্ত্রাসীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ