আন্তর্জাতিক

ফ্রান্সের ক্যালেতে জঙ্গল থেকে অভিভাসন প্রত্যাশীরা আশ্রয়কেন্দ্রে

ফ্রান্সের ক্যালেতে জঙ্গল
ফ্রান্সের ক্যালেতে জঙ্গল

ফ্রান্সের ক্যালেতে জঙ্গল নামে পরিচিত ক্যাম্পে পুলিশি অভিযানের পর সেখান থেকে শত শত অভিভাসন প্রত্যাশীকে দেশটির বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

বিবিসি সূত্র মতে, প্রায় ১৬০০ অভিবাসন প্রত্যাশীকে সরিয়ে নেয়া হয়েছে। এবারের উচ্ছেদ অভিযানে অংশ নিয়েছে ১২০০ এর বেশি পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। ওই ক্যাম্পে প্রায় ৭ হাজার অভিবাসী মানবেতর জীবন যাপন করছিল।

উত্তরাঞ্চলীয় বন্দর ক্যালে থেকে বাসে করে এসব অভিবাসীকে ফ্রান্সের নানা স্থানে অভিবাসী কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তালিকাভুক্তির পর তারা ফ্রান্সে আশ্রয়ের জন্য আবেদন করতে পারবেন।

যুক্তরাজ্যে যাওয়ার প্রত্যাশায় এসব শরণার্থীর অনেকেই ক্যাম্প ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছিল।

এবারের উচ্ছেদ অভিযানে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। অভিবাসীরা স্বেচ্ছায় ক্যাম্প ছেড়ে যাচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ