চীনের ইউলিন শহরের একটি ভবনে শক্তিশালী বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এতে আহত হয়েছে দেড়শোর বেশি মানুষ।
স্থানীয় সময় সোমবার বিকেলে ইউলিনের একটি ভবনে বিস্ফোরণটি হয়। এতে স্থানীয় হাসপাতালসহ আশেপাশের বহু ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অবৈধভাবে গুদামজাত করে রাখা বিস্ফোরকের বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনের মালিককে গ্রেপ্তার করা হয়েছে এবং ভাড়াটিয়া মালিককে খোঁজা হচ্ছে। (সূত্র: বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: