পৃথিবীজুড়ে নারী সংসদ সদস্যরা ব্যাপকহারে যৌন হয়রানি এমনকি সহিংসতার শিকার হচ্ছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আইপিইউর অ্যাসেম্বলিতে প্রতিবেবদনটি প্রকাশ করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের ৫৫ জন সংসদ সদস্যের ওপর সমীক্ষা চালিয়ে এ প্রতিবেদনটি তৈরি করা হয়। তাদের ৮০ শতাংশ মানসিক ও যৌন হয়রানির অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় পার্লামেন্টের এক নারী সদস্য টুইটে ৪ দিনে তাকে ধর্ষণ করার ৫০০ বারেরও বেশি হুমকি পান বলে জানান।
এমন এক সময় আইপিইউর এ প্রতিবেদন বের হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিপক্ষ হিলারি ক্লিনটনকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন। আর ট্রাম্পের বিরুদ্ধে একাধিক নারী যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: