আইএস জঙ্গিদের শক্ত ঘাটি মসুল শহরের উপকণ্ঠের কাছাকাছি পৌঁছে গেছে ইরাকি সরকারি বাহিনী।
ইরাকের এলিট বাহিনী ও কুর্দি যোদ্ধারা মসুলের উপকণ্ঠের কাছে কিছু অংশ পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে।
ত্রিশ হাজার ইরাকি বাহিনী ও কুর্দিযোদ্ধারা মসুল পুনরুদ্ধারে আট দিন আগে অভিযান শুরু করে।
আইএসের ওপর বিমান হামলা চালিয়ে তাদেরকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট।
এদিকে, মসুলের বেসামরিক নাগরিকরা প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন। ইসলামিক স্টেট জঙ্গিরা মসুলে গণহত্যা চালাচ্ছে বলে জাতিসংঘের মানবাধিকার মুখপাত্র রুপার্ট কলভিল জানিয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: