সিরিয়ায় হিলারি ক্লিনটনের পররাষ্ট্রনীতি তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার ফ্লোরিডায় বার্তা সংস্থা রয়টার্সকে তিনি আরো বলেন, সিরিয়ায় জঙ্গি গোষ্ঠি আইএসের পতন ঘটানোই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত। সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে অপসারণ করা যুক্তরাষ্ট্রের লক্ষ্য হতে পারেনা বলে মন্তব্য তার।
সাক্ষাৎকারে হিলারির নির্বাচনী প্রচারণাকে ‘আমেরিকার জন্য ভয়’ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প।
একইসঙ্গে তার প্রার্থীতার বিষয়ে দলের সদস্যদের মধ্যে একতা নেই বলে রিপাবলিকানদের প্রতি রাগ ঝাড়েন তিনি বলেন, দলের মধ্যে একতা থাকলে, তার দল হিলারির কাছে হারত না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: