আন্তর্জাতিক

ইতালির মধ্যাঞ্চলে ২টি শক্তিশালী ভূমিকম্প

ইতালিতে ভূমিকম্প
ইতালিতে ভূমিকম্প

ইতালির মধ্যাঞ্চলে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ২টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলে বেশ কিছু গ্রামে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বাড়িঘর ধসে পড়েছে।

বিবিসি সূত্র মতে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু পরে প্রথম ভূমিকম্পটি মাচেরাতা প্রদেশের ভিসো শহরে আঘাত হানে। এর দুই ঘণ্টা পর একই এলাকায় আঘাত হানে ৬.১ মাত্রার আরেকটি ভূমিকম্প।

রাজধানী রোমসহ ইতালির একেবারে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত অংশে ভূকম্পন অনুভূত হয়। এ সময় ভয়ে মানুষ রাস্তায় বের হয়ে আসে। ভূমিকম্পে শহরের ২টি গির্জা ধ্বংস হয়ে গেছে ও অনেক বাড়িঘর ধসে পড়েছে।

ধসে পড়া ভবনের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে অনেক জায়গায়। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। তবে ভূমিকম্পে মআহত হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

এর আগে ২ মাস আগে ইতালির ওই এলাকার কাছেই ভূমিকম্পে ৩শোরও বেশি মানুষ প্রাণ হারায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ