ঠাণ্ডা লড়াইয়ের অবসানের পর রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে শক্তি বৃদ্ধি করছে ন্যাটো সামরিক জোট।
রাশিয়ার পশ্চিম অংশে দেশটির প্রায় সাড়ে তিন লাখ সেনা মোতায়েনের জবাবে ন্যাটো বাল্টিক ও পূর্ব ইউরোপে নতুন করে চার হাজার সেনার এই শক্তিশালী বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার বেলজিয়ামের রাজধানীর ব্রাসেলসে ন্যাটো সদরদপ্তরে মিত্রদেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে জার্মানি, কানাডা ও ন্যাটোর অন্যান্য মিত্র দেশগুলোও সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে।
যুক্তরাজ্য জানিয়েছে, আগামী বছর রোমানিয়ায় যুদ্ধবিমান পাঠাবে তারা।
অন্যদিকে, পোল্যান্ডে সেনা, ট্যাঙ্ক ও কামান মোতায়েনের অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র।
ন্যাটো মহাসচিব ইয়ন্স স্টোলটেনবার্গ জানিয়েছেন, জোটের ধারণা মস্কোর কাছে রাশিয়ার পশ্চিম প্রান্তে প্রায় ৩ লাখ ৩৩ হাজার সেনা মোতায়েন করেছে দেশটি জবাবে বাল্টিক ও পূর্ব ইউরোপে নতুন চার হাজার সেনার শক্তিশালী একটি বাহিনী মোতায়েন করা হচ্ছে।
প্রয়োজন পড়লে তাদের সমর্থন দেবে চল্লিশ হাজার সেনার শক্তিশালী একটি র্যা পিড অ্যাকশন ফোর্স।