কাশ্মির সীমান্তে পাকিস্তানি রেঞ্জার্সের ৪টি সেনাচৌকি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
রোববার ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়া সেনাবাহিনীর নর্দান কমান্ডের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
এ হামলায় ব্যাপক হতাহতের আশঙ্কার কথাও জানানো হয়েছে।
গত শনিবার কেরান সেক্টরে গুলি চালায় পাকিস্তানি রেঞ্জার্স— এতে এক জওয়ান ও বেসামরিক নারী আহত হন।
এর জবাবে ভারতীয় বাহিনী পাকিস্তানের ৪টি আউটপোস্ট ধ্বংস করে দেয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: