ইয়েমেনের একটি কারাগার চত্বরে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন।
ইয়েমেনের হুদাইদাহ শহরের ওই কারাগার লক্ষ্য করে শনিবার তিন বার বিমান হামলা চালায় সৌদি বাহিনী। হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শহরটিতে এই হামলায় নিহতদের মধ্যে বিদ্রোহী ও কারাবন্দীরা রয়েছেন।
শনিবার যখন কারাগার লক্ষ্য করে হামলাগুলো হয় তখন সেখানে কমপক্ষে ৮৪জন বন্দি ছিলেন।
এদিকে, ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আবদ্রাবুহ মানসুর বিমান হামলার নিন্দা জানিয়েছেন।
যদিও সৌদি নেতৃত্বধীন জোট প্রেসিডেন্ট আবদ্রাবুহকেই সমর্থন দিয়ে আসছে।
এর আগে চলতি মাসের শুরুতে রাজধানী সানায় জানাযার সময় বিমান থেকে ফেলা বোমা হামলায় নিহত হন প্রায় দেড়শো জন যাদের বেশিরভাগই বেসামরিক মানুষজন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: