ন্যাশনাল জিওগ্রাফির প্রচ্ছদে ছবি প্রকাশের পর রাতারাতি খ্যাতি পাওয়া সবুজ চোখের সেই ‘আফগান গার্ল’ শরবত গুলা জামিনে মুক্তি পাচ্ছেন। নকল কাগজপত্র নিয়ে পাকিস্তানে বসবাসের দায়ে তাকে কয়েকদিন আগে কারাগারে পাঠানো হয়েছিল।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, শরবতের বিরুদ্ধে আনা অভিযোগ মানবিক কারণে পুনর্বিবেচনার প্রয়োজন।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উচিত দ্রুত এ নারীর জামিনের ব্যবস্থা করা বলেও জানান তিনি।
প্রসঙ্গত, জাল পাকিস্তানি পরিচয়পত্র রাখার দায়ে গত সপ্তাহে পাকিস্তানের পেশোয়ার থেকে শরবতকে গ্রেপ্তার করা হয়। আফগান সীমান্তের কাছে পেশওয়ারে গত ২ বছর ধরে এ আফগান নারী বসবাস করছিলেন। (সূত্র: ডন)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: