বিশ্বে প্রতি ৭টি শিশুর মধ্যে একটি শিশু অর্থাৎ কমপক্ষে ৩০ কোটি শিশু ভয়াবহ বায়ু দূষণের শিকার। জাতিসংঘের শিশু উন্নয়ন তহবিল ইউনিসেফের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব এলাকায় বায়ূদূষণের মাত্রা আন্তর্জাতিকভাবে বেধে দেওয়া মাত্রার তুলনায় ছয়গুণ অথবা তার চেয়েও বেশি।
ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক জানান, প্রতি বছর বিশ্বের পাঁচ বছরের নীচে প্রায় ছয় লাখ শিশুমৃত্যুর মূল কারণ বায়ুদূষণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বায়ু দূষণ হুমকির কারণ হবে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন।
এদিকে, চলতি বছর মরক্কোর মারাকাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-টুয়েন্টি টু'। এর মাত্র সপ্তাহখানেক আগে এ প্রতিবেদনটি প্রকাশ করলো সংস্থাটি।
সম্মেলনে বিশ্ব নেতাদের বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে কিছু করার আহ্বান জানানো হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: