আন্তর্জাতিক

মার্কিন নির্বাচন: শেষ সময়ে এগিয়ে ট্রাম্প

ট্রাম্প
ট্রাম্প

মাত্র ছয়দিন বাকি রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। অথচ সর্বশেষ এক জনমত জরিপে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে এগিয়ে গেলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

গত মে মাসের পর এই প্রথম জনমত জরিপে হিলারিকে ছাড়ান ট্রাম্প।

এবিসি নিউজ/ওয়াশিংটন পোস্টের এ জরিপে অংশগ্রহণকারীদের ৪৬ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে সমর্থন জানিয়েছেন। যেখানে হিলারির পক্ষে সমর্থন এসেছে ৪৫ শতাংশের।

লিবারেটেরিয়ান প্রার্থী গ্যা রি জনসনের পক্ষে ৩% এবং গ্রিন পার্টির জিল স্টেইনের পক্ষে ২% ভোটার রায় দিয়েছেন।

সাম্প্রতিক প্রায় সব জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন হিলারি— তবে গত মে মাসে এবিসি নিবন্ধিত ভোটারদের মতামতের ভিত্তিতে যে জরিপ করেছিল তাতে ২ পয়েন্ট এগিয়ে ছিলেন ট্রাম্প।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, শনি ও রোববার নেয়া সাক্ষাৎকারে ভোট দিতে উন্মুখদের মধ্যে ৫৩ শতাংশের সমর্থন ট্রাম্পকে, যেখানে ৪৫ শতাংশ হিলারির পক্ষে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ই-মেইল কাণ্ড নিয়ে এফবিআইয়ের নতুন করে তদন্ত শুরুর ঘোষণার পর যেসব জরিপ হয়েছে এটা সেগুলোর একটি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে নিউইয়র্কের বাড়ি থেকে নিজের ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে রাষ্ট্রীয় ইমেইল ব্যবহার করেন হিলারি। যার পরিপ্রেক্ষিতে হিলারির বিরুদ্ধে রাষ্ট্রীয় তথ্যের গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার অভিযোগ ওঠে এবং গত এক বছর ধরে বিষয়টি নিয়ে তদন্ত করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

এ বছর জুলাইয়ে এফবিআই হিলারির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করে। ওই সময় এফবিআই এর পরিচালক জেমস কমি বলেন, রাষ্ট্রীয় গোপন তথ্য চালাচালিতে ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে হিলারি নিয়ম লঙ্ঘন করেছেন। তবে এজন্য হিলারির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হবে না বলেও জানিয়েছিলেন তিনি।

শুক্রবার জেমস কমি দেশটির কংগ্রেসের জ্যেষ্ঠ আইনপ্রণেতাদের কাছে পাঠানো এক চিঠিতে হিলারির ই-মেইলকাণ্ড নিয়ে নতুন করে তদন্তের কথা জানান।

এরপর হিলারির জনপ্রিয়তা কমতে শুরু করে বলে প্রায় সবগুলো জনমত জরিপে উঠে আসে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ