আন্তর্জাতিক

মসুল শহরের উপকণ্ঠে ঢুকেছে ইরাকি বাহিনী

মসুল শহরের উপকণ্ঠে ঢুকেছে ইরাকি বাহিনী
মসুল শহরের উপকণ্ঠে ঢুকেছে ইরাকি বাহিনী

ইরাকের মসুল শহরকে ইসলামিক স্টেটের দখল-মুক্ত করার লড়াইয়ে সরকারি বাহিনী এ প্রথম শহরটির পূর্ব দিকের শহরতলী এলাকায় ঢুকেছে।

তবে ইরাকি সৈন্যদের সাথে থাকা একজন সংবাদদাতা জানিনিয়েছেন, আইএসের সঙ্গে সেনাদের তীব্র লড়াই হচ্ছে এবং তীব্র প্রতিরোধের মোকাবেলা করে এগুতে হচ্ছে সরকারি বাহিনীকে।

আইএস যোদ্ধারা রকেটচালিত গ্রেনেড, মর্টার, ছোট আগ্নেয়াস্ত্র ও আত্মঘাতী গাড়িবোমা ব্যবহার করছে। মসুলে ৩ থেকে ৫ হাজার পর্যন্ত আইএস যোদ্ধা রয়েছে বলে মনে করা হয়।

অন্যদিকে মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশন এরইমধ্যে চার-পাঁচটি বিমান হামলা চালিয়ে ইরাকি বাহিনীর অগ্রাভিযানে সহায়তা দিচ্ছে।

ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি আইএসের প্রতি ‘হয় আত্মসমর্পণ বা মৃত্যুবরণ করার’ আহ্বান জানিয়েছেন। সামরিক পোশাক পরে একটি বিমানঘাঁটি সফর করার সময় আল-আবাদি বলেন, সরকারি বাহিনী চার দিক থেকে মসুলের দিকে এগুচ্ছে, এবং তারা তার ভাষায় ‘সাপের মাথা কাটবে’।

মসুল থেকে এখন আর লোকজনকে পালিয়ে আসতে দেখা যাচ্ছে না। সংবাদদাতারা ধারণা করছেন শহরটিতে এখনো প্রায় ১০ লাখ লোক রয়েছেন।

এর আগে সোমবার ইরাকি সেনারা মসুল শহরের এক কিলোমিটারের মধ্যে পৌঁছে যায়। এখানে বাজওয়াইয়া নামের একটি গ্রাম ইরাকি সেনারা পুনর্দখল করার পর স্থানীয় লোকজন তাদের বাড়ি ঘর থেকে বেরিয়ে আসে। তারা জানায় তাদের ঘরে জমা খাবার-দাবার ও পানি প্রায় শেষ হয়ে গিয়েছিল।

অনেকে তাদের দাড়ি কামিয়ে ফেলে, এবং দু’বছর পর ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করে।

একজন ইরাকি কমান্ডার বিবিসিকে জানিয়েছেন, তারা স্থানীয় লোকজনের মধ্যে কোনো আইএস যোদ্ধা লুকিয়ে আছে কিনা এবং তারা কোথাও বোমা পেতে রেখেছে কিনা তা দেখতে তারা মুক্ত এলাকাগুলোয় ঘরে ঘরে তল্লাশি করছেন।

এই যুদ্ধে ইরাকি নিরাপত্তা বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য অংশ নিচ্ছেন, যার মধ্যে সেনাবাহিনী, কুর্দি পেশমার্গা এবং বিভিন্ন সুন্নি গোষ্ঠীর মিলিশিয় রয়েছে। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ