আন্তর্জাতিক

হিলারিকে ভোট দেয়ার আহ্বান ওবামার

বারাক ওবামা
বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট কর্মী সমর্থকদের প্রতি হিলারি ক্লিনটনকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

প্রচারণায় ওবামা হুঁশিয়ারি করে বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের ভাগ্য আজ বিপন্ন।

আর ওবামার সমালোচনা করে ট্রাম্প বলেন, হিলারির পক্ষে প্রচারণা বন্ধ করে দেশ পরিচালনায় তার নজর দেয়া উচিত।

এদিকে, জনমত জরিপে আবারো ট্রাম্পের থেকে এগিয়ে গেছেন হিলারি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারের প্রেসিডেন্ট নির্বাচন অন্য যেকোনো বারের তুলনায় একটু আলাদাই হয়ে থাকবে। আর তা হবে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কারণে। তা তিনি নির্বাচনে জয়ী হন বা না হন। তবে নির্বাচনে পরাজিত হলে ট্রাম্প নির্বাচনে কারচুপির অভিযোগ আনবেন অথবা অনবরত প্রতিপক্ষকে দোষারোপ করবেন এমনটাই মনে করছেন গণমাধ্যম বিশ্লেষকরা।

ই-মেইল কেলেঙ্কারির জেরে জনমত জরিপে গত দু-একদিন ট্রাম্পের চাইতে কিছুটা পিছিয়ে পড়লেও ফের এগিয়ে গেছেন হিলারি।

বুধবার প্রকাশিত রয়টার্স-ইপসোস জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে হিলারির এগিয়ে থাকার ব্যবধান বেড়ে ৬ শতাংশ পয়েন্টে এসে দাঁড়িয়েছে।

এ পরিস্থিতিতে দুই প্রার্থীর প্রচারণাই যখন তুঙ্গে ঠিক এমনই এক সময় হিলারির পক্ষে ভোট চাইলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্য নর্থ ক্যারোলাইনায় এক সমাবেশে তিনি সব জাতি-গোষ্ঠীর ডেমোক্রেট কর্মী-সমর্থকদের হিলারিকে ভোট দেয়ার আহ্বান জানান। ভোটারদের উদ্দেশ্যে ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের ভাগ্য এখন আপনাদের হাতে।

পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছেন ট্রাম্পও। ফ্লোরিডায় প্রচারণা চালানোর সময় ওবামার সমালোচনা করে তিনি বলেন, তার উচিত হিলারির পক্ষে প্রচারণা বন্ধ করে রাষ্ট্র পরিচালনায় মনোযোগী হওয়া।

ট্রাম্প আরও বলেন, কেউই আর ওবামার আরো চার বছরের শাসন দেখতে চায় না।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক দুই প্রেসিডেন্ট, রিপাবলিকান জর্জ বুশ সিনিয়র এবং জর্জ বুশ জুনিয়রও হিলারিকে ভোট দিতে পারেন বলে শোনা যাচ্ছে।

জর্জ বুশ সিনিয়রের নাতি টেক্সাসের ল্যান্ড কমিশনার জর্জ পি বুশ রিপাবলিকানদের এক জনসভায় এ কথা জানিয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ