আন্তর্জাতিক

জঙ্গিদের মসুল থেকে পিছু না হটার আহ্বান

ইরাকের বিশেষ বাহিনী
ইরাকের বিশেষ বাহিনী

আইএসের শক্ত ঘাঁটি মসুলে প্রবেশের পর তাদের অবস্থান দৃঢ় করেছে ইরাকের বিশেষ বাহিনী। এদিকে, আইএস নেতা আবু বকর আল বাগদাদী এক অডিও বার্তায় জঙ্গিদের মসুল থেকে পিছু না হটার আহ্বান জানিয়েছেন।

মসুল পুনরুদ্ধারে ইরাকি বাহিনীর অভিযানের পর এই প্রথম আইএস তাদের নেতার অডিও বার্তা প্রকাশ করলো। বার্তায় বাগদাদি, আইএস জঙ্গি ও মসুলবাসীকে নগরীটি রক্ষার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে তিনি বিজয়ের ব্যাপারে আস্থাশীল বলেও জানান।

মসুল পুনরুদ্ধারে ইরাকি নিরাপত্তা বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য অংশ নিয়েছেন— যার মধ্যে সেনাবাহিনী, কুর্দি পেশমার্গা, সুন্নিসহ বিভিন্ন গোষ্ঠীর মিলিশিয়া রয়েছে। শহরটিতে এখনো প্রায় ১০ লাখ লোক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০১৪ সালের জুনে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলের নিয়ন্ত্রণ নেয় আইএস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ