পাকিস্তানের করাচিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার জাকারিয়া এক্সপ্রেস ও ফরিদ একপ্রেসের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর পরই খবর পেয়ে উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে কাজ শুরু করেন। আহতদেরকে করাচির জিন্নাহ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির জরুরি বিভাগের প্রধান।
পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, দুই মাসের মধ্যে দেশটিতে দ্বিতীয় ট্রেন দুর্ঘটনা এটি।
গত সেপ্টেম্বরে পাঞ্জাব প্রদেশের মুলতানে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত ও ৯৩ জন আহত হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: