আন্তর্জাতিক

তুরস্কে পুলিশের অভিযানে সংসদ সদস্য আটক

তুরস্কে পুলিশী অভিযান
তুরস্কে পুলিশী অভিযান

তুরস্কে পুলিশের অভিযানে বিরোধী দলের দুই শীর্ষ নেতাসহ কয়েকজন সংসদ সদস্যকে আটক করা হয়েছে। এইচডিপির ওই দুই নেতা হলেন: সেলাহাত্তিন ডেমিরতাস ও ফিগেন ইয়ুকসেকডাগ।

নিরাপত্তা বাহিনীর উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ সংস্থা আনাদলু জানায়, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দলটির আরও এগারোজন সংসদ সদস্য বর্তমানে পুলিশী হেফাজতে রয়েছেন।

গত জুলাইয়ে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। এর পর থেকে সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রয়েছে। তবে বিকল্প উপায়ে এক টুইট বার্তায় নিজের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডেমিরতাস। বিদ্রোহী গ্রুপ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি-পিকেকের সঙ্গে এইচডিপি'র সম্পৃত্ততা রয়েছে বলে অভিযোগ করে আসছে তুরস্ক।

তবে দলটি বরাবরই তা অস্বীকার করে আসছে। এদিকে, বিদেশে থাকা দলটির আরেক সংসদ সদস্য এরতুগরুল কুর্কু বিবিসিকে জানান, এ আটকাদেশ ‘সম্পূর্ণরূপে বেআইন’।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ