যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগানিস্তানের কিউনার প্রদেশে আল-কায়দার জ্যেষ্ঠ এক নেতা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পেন্টাগন।
দুই সপ্তাহ আগে আফগানিস্তানের উত্তর-পূর্ব অঞ্চলে এক পরিকল্পিত হামলায় ফারোক আল-কাতেমি নিহত হন।
তিনি এই অঞ্চলে আল-কায়দার প্রধান ছিলেন। সৌদি বংশদ্ভুত আল-কাতেমি গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকায় ছিলেন।
পেন্টাগন জানিয়েছে, ইউরোপে সন্ত্রাসের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন আল-কাতেমি।
আফগান সরকারের মুখপাত্র আবদুল গনি মোসামেম জানান, ২৩ অক্টোবরে কিউনান প্রদেশে যুক্তরাষ্ট্রের ওই ড্রোন হামলায় ১৫ জন বিদ্রোহী নিহত হয়। যার মধ্যে দুই জন সৌদি ও একজন পাকিস্তানি তালেবান রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: