মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ দুই দিনে ডেমোক্রেট দুর্গ হিসেবে পরিচিত রাজ্যগুলোতে প্রচারণার জন্য বেছে নিয়েছেন ট্রাম্প।
এদিকে, ডেমোক্রেটদের জন্য নিশ্চিত বলে বিবেচিত রাজ্যগুলোতে প্রচারণা জোরদার করেছেন হিলারি। শেষ সময়ে জনসমর্থনের ব্যবধান কমে আসায় এ কৌশল নিয়েছেন তিনি।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ৩ কোটি ৭০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটার ২০ কোটিরও বেশি।
যুক্তরাষ্ট্রের নির্বাচনী জনমত জরিপগুলোর গত এক সপ্তাহের ফলাফলে হিলারি ক্লিনটন এগিয়ে থাকলেও, ব্যবধান ক্রমশ কমিয়ে এনেছেন ট্রাম্প।
সর্বসাম্প্রতিক কয়েকটি জনমত জরিপের ভিত্তিতে বিবিসির সমীক্ষা বলছে, হিলারির পক্ষে জনসমর্থন এসে দাঁড়িয়েছে ৪৬% আর ট্রাম্পের ৪৪%। তবে রয়টার্স-ইপসোস সর্বশেষ জনমত জরিপের ফলাফলে ট্রাম্পের চেয়ে ৫% এগিয়ে রয়েছেন হিলারি।
গত ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত পরিচালিত এ জনমত জরিপে, হিলারির পক্ষে ৪৪% সম্ভাব্য ভোটার আর ৩৯% ট্রাম্পকে ভোট দেবেন বলে জানিয়েছেন।
এ অবস্থায় শেষ মুহূর্তে দুই প্রার্থী ছুটছেন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে। এসব অঙ্গরাজ্যের ভোটাররা যাকে ভোট দেবেন, নির্বাচনের ফলাফল তার দিকেই ঝুঁকে যাওয়ার সম্ভাবনা। উভয় প্রার্থীই এখন ভোটারদের ভোট দিতে আসার জন্য জোর আহ্বান জানাচ্ছেন।
ডেমোক্রেটরা দীর্ঘ দিন ধরে সুবিধায় রয়েছে, এমন রাজ্যগুলোকে টার্গেট করে শেষ ২ দিনের প্রচারণায় নেমেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার পেনসিলভানিয়া, মিশিগান ও মিনেসোটায় প্রচারণা চালান তিনি। যা ১৯৭২ সালের পর থেকে ডেমোক্রেটদের দখলে। এছাড়া শহরের প্রান্তিক ও কর্মজীবী জনগোষ্ঠিকে নিজের দলে ভেড়ানোর চেষ্টা করছেন ট্রাম্প।
এদিকে, শুক্রবারে ওহাইও, পেনসিলভানিয়া, মিসিগানে প্রচারণা চালিয়েছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। এ নির্বাচনে এই রাজ্যগুলো দুই প্রার্থীর জন্যই গুরুত্বপূর্ণ।
শনিবারে দুজনেই ফ্লোরিডায় প্রচারণা চালিয়েছেন। এ দিনই আগাম ভোট দিয়েছেন ফ্লোরিডার ভোটাররা। ঘর ছেড়ে বেরিয়ে কেন্দ্রে যেতে ভোটারদের প্রতি আহ্বান জানান হিলারি।
এবারের নির্বাচনে ফ্লোরিডার মোট নিবন্ধিত ভোটারের ১৬ শতাংশই হিসপানিক জনগোষ্ঠীর, ২০১২ এর নির্বাচনে যা ছিল ১৩.৫%।
আমেরিকান হিসপানিকরা সাধারণত ডেমোক্রেটদের ভোট দিয়ে থাকেন তবে ফ্লোরিডার বিশাল কিউবান জনগোষ্ঠী ঐতিহ্যগতভাবেই রিপাবলিকানদের ভোট দিয়ে আসছে। আর এ রাজ্যের মোট হিসপানিক ভোটারের ৩১% কিউবান বংশোদ্ভূত।
এদিকে, বিশ্লেষকরা বলছেন, ক্রমেই সুবিধাজনক অবস্থান তৈরি হচ্ছে ট্রাম্পের জন্য। রিপাবলিকান দলের যেসব সমর্থকরা ট্রাম্পকে অপছন্দ করতেন, তারাও এখন দলের জন্য কাজ করছে