বেঁচে থাকতে চাইলে মসুলে লড়াইরত আইএস জঙ্গিদের অস্ত্র ত্যাগ করতে বলেছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।
মসুলের পূর্ব রণক্ষেত্র পরিদর্শনের পর শনিবার সংবাদ সম্মেলনে আবাদি এ হুশিয়ারি দেন বলে জানিয়েছে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম।
তিনি আরো বলেন, শিগগিরই মসুলবাসীকে মুক্ত করা হবে— সরকার নেতৃত্বাধীন বাহিনী পিছু হটবে না বা ভেঙে পড়বে না বলেও মন্তব্য করেন ইরাকি প্রধানমন্ত্রী।
গত দুই বছরের বেশি সময় ধরে আইএসের দখলে রয়েছে মসুল। শহরটি পুনরুদ্ধারে গত মাস থেকে ব্যাপক অভিযান শুরু করে দেশটির বাহিনীগুলো।
মসুলের পূর্বদিকের শহরতলির একটি অংশে প্রবেশ করে সেখানে অবস্থান নিয়েছে সরকারি বাহিনী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: