আন্তর্জাতিক

হিলারির জয়ের সম্ভাবনা ৯০%

হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শুরু হওয়ার আর মাত্র কয়েক ঘণ্টা বাকী। সর্বশেষ রয়টার্স-ইপসোসের এক নির্বাচনী জরিপের ফল বলছে, ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারির জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ।

বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের করা জাতীয় এই জরিপটি সোমবার প্রকাশিত হয়েছে।

নির্বাচন শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে প্রকাশিত এ জরিপের ফলে বলা হয়েছে, পপুলার ভোটের ৪৫ শতাংশ হিলারি ও ৪২ শতাংশ ট্রাম্প পাবেন। এবং ইলেক্টোরাল কলেজে হিলারি ৩০৩ ভোট ও ট্রাম্প ২৩৫ ভোট পাওয়ার পথে রয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে ইলেক্টোরাল কলেজের কমপক্ষে ২৭০টি ভোট পেতে হবে।

জরিপে আরো দেখা যায়, এ নির্বাচনে ট্রাম্প বাজিমাত করতে পারবেন কি না তা নির্ভর করছে ছয় অথবা সাতটি অঙ্গরাজ্যে তার পক্ষে শ্বেতকায়, কৃষ্ণকায় ও হিস্পানিক ভোট কি পরিমাণ পড়ছে তার ওপর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ