আন্তর্জাতিক

মসুল শহরের তিন চতুর্থাংশ নিয়ন্ত্রণে নিয়েছে কুর্দি বাহিনী

কুর্দি পেশমের্গা বাহিনী
কুর্দি পেশমের্গা বাহিনী

আইএস এর গুরুত্বপূর্ন ঘাঁটি মসুল থেকে ১৩ কিলোমিটার দূরের শহর বাশিকার কেন্দ্রে প্রবেশ করেছে কুর্দি পেশমের্গা বাহিনী। তারা শহরের তিন চতুর্থাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

বিবিসি সূত্র মতে, দুই দিকে থেকে শহরে প্রবেশের পথে আইএস জঙ্গিদের সঙ্গে পেশমের্গা বাহিনীর তীব্র লড়াই হচ্ছে। রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। এদিকে মসুলের দিকে এগুনোর পথে ইরাকী সেনাবাহিনী গণকবরের সন্ধান পেয়েছে।

ইরাকের সেনাবাহিনী জানিয়েছে মসুল থেকে ৩০ কিলোমিটার দূরের হামাম আল আলিল শহরের কৃষি কলেজে প্রায় একশো জনের একটি গণ কবরের সন্ধান পেয়েছেন। সেখানে মানুষের কঙ্কাল ও গলিত মৃতদেহ পাওয়া গেছে।

আইএস জঙ্গিরা এসব মানুষকে হত্যা করে এখানে মাটি চাপা দিয়েছে। কিন্তু এই হতভাগ্যরা বেসামরিক মানুষ না ইরাকের আইনশৃংখলা বাহিনীর সদস্য কিনা তা জানান যায়নি।

স্থানীয় প্রভিন্স কাউন্সিলের সদস্য আব্দুল র্হনমান রয়টার্সকে জানিয়েছেন আরাকের বাহিনী আসার আগে আইএস জঙ্গিরা শত শত মানুষকে ধরে এনে নির্যাতনের পর এখানে গুলি করে হত্যা করে মাটি চাপা দেয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ