আন্তর্জাতিক

চোখের জ্বলে ভাসছে হিলারি শিবির

চোখের জ্বলে ভাসছে হিলারি শিবির
চোখের জ্বলে ভাসছে হিলারি শিবির

হোয়াইট হাউসে যাওয়ার পথে এগিয়ে আছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

গতকাল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থকদের মধ্যে হতাশা নেমে এসেছে। অনেকেই চোখে জল নিয়ে বাড়ি ফিরছেন।

সিএনএন অনলাইনের প্রতিবেদনে, নিউইয়র্কে হিলারির প্রচার সদরদপ্তরের পরিবেশ বদলে গেছে তার সমর্থকেরা কাঁদছেন। বিষণ্ণ মন নিয়ে অনেকে বাড়ি ফিরছেন।

ফ্লোরিডা ও ওহায়ো অঙ্গরাজ্যে জয়ের পর বড় কোনো অঘটন না ঘটলে মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে সাফল্য পেয়েছে তার রিপাবলিকান পার্টি।

জনমত সমীক্ষায় দুই প্রার্থীর মধ্যে ব্যবধান খুব কেশি একটা ছিলনা তবে হিলারি ক্লিন্টন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন এমন আশা ছিল অনেকের মধ্যে কিন্তু ভোট গণনার এ ক্ষণে এসে সেই আশার আলো ফিঁকে হয়ে গেছে, হিলারি শিবিরে দেখা দিয়েছে হতাশা।

এদিকে, ফ্লোরিডা ও ওহায়োর মতো গুরুত্বপূর্ণ রাজ্যে জয়ের পর ট্রাম্প শিবিরে উচ্ছ্বাস বেড়েছে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোটের খুবই কাছাকাছি এখন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প তার বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

বিশেষ করে অভিবাসী, মুসলিম ও নারীদের নিয়ে মন্তব্যের জের ধরে তাকে তীব্র তোপের মুখে পড়তে হয়। তখন হিলারিও জরিপে এগিয়ে ছিলেন। যদিও ইমেইল কেলেঙ্কারি ও এফবিআইর তদন্তের বিষয়টি নিয়ে হিলারি শিবিরে কিছুটা অস্বস্তি কাজ করছিল।

তবে ভোট গণনা শুরুর আগে কেউই ধারণা করেননি যে এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকবেন ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: বিবিসি ও রয়টার্স

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীর জয়ী হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টি পেতে হয়। ইলেকটোরাল কলেজ ভোটের এই লড়াইয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ