যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলার মধ্যেে ক্যা লিফোর্নিয়ার আজুসা শহরের ভোটকেন্দ্রের কাছে গুলিতে দুইজন নিহত হয়েছেন।
সিএনএন জানিয়েছে, মঙ্গলবার ভোটগ্রহণের সময় দুপুর ২টার দিকে মেমোরিয়াল পার্ক নর্থ রিক্রিয়েশন সেন্টারের কাছে দুটি ভোটকেন্দ্রের কাছে এ গোলাগুলিতে আরো তিন জন আহত হয়েছেন।
কী কারণে গোলাগুলি এবং কে বা কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। আজুসা শহরটি রাজ্যাটির রাজধানী লস এঞ্জেলেস থেকে ৩০ কিলোমিটার দূরে।
লস এঞ্জেলেস কাউন্টির ফায়ার ইন্সপেক্টর গুস্তাভো মেদিনা সিএনএনকে বলেন, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যুে হয়। পরে আরেক জনের মৃত্যু হয়।
সার্জেন্ট ভিনসেন্ট প্লেয়ার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ আজুসা পুলিশকে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ সহায়তা করছে।
মেমোরিয়াল পার্ক নর্থ রিক্রিয়েশন সেন্টারে দুটি ভোটকেন্দ্র, তবে এগুলোর ভেতরে কোনো গোলাগুলি হয়নি বলে জানায় পুলিশ।
লস এঞ্জেলস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন এক নারীকে খোঁজা হচ্ছে যার কাছে দ্রুত ছোঁড়া যায় এমন আগ্নেয়াস্ত্র আছে। সন্দেহভাজন আরেক পুরুষ সদস্যের গায়ে সেনা সদস্যের পোশাক ও বুলেটপ্রুফ জ্যাকেট থাকার কথা শোনা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
সিএনএন এক নারী ভোটার জানান, বাইরে থেকে যারা এসেছে, তারা বলেছে, বুলেটপ্রুপ জ্যা কেট পরা এক ব্যিক্তিকে দেখেছে তারা।
পুলিশ কাউকে ওই ভোটকেন্দ্র থেকে বের হতে দিচ্ছে না বলে জানান তিনি।
আজুসা পুলিশ এক টুইটার বার্তায় ওই এলাকা এড়িয়ে চলতে শহরবাসীকে পরামর্শ দিয়েছে। এলাকাটির বাসিন্দাদের বলেছে ঘরে থাকতে।
এই গোলাগুলির কারণ কী, কারা জড়িত, সে বিষয়ে কিছু জানা যায়নি। যুক্তরাষ্ট্রের এবারে ভোটের সময় হামলার হুমকি ছিল আইএসের। তবে আর কোথাও এই ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।