আন্তর্জাতিক

সব আলোচনা-সমালোচনার ঊর্ধ্বে গিয়ে প্রেসিডেন্ট হলেন ডোলাল্ড ট্রাম্প

 মার্কিন নির্বাচন: এগিয়ে ট্রাম্প
মার্কিন নির্বাচন: এগিয়ে ট্রাম্প

সব আলোচনা-সমালোচনার ঊর্ধ্বে গিয়ে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হলেন রিপাবলিকান পার্টির ডোলাল্ড ট্রাম্প।

১৯৮৮ সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেয়ার পর তিন বার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের চেষ্টা করেছিলেন ট্রাম্প। ছিলেন জর্জ ডব্লিউ বুশের রানিংমেট। আবশেষে ২০১৬ সালে এসে রিপাবলিক্যান পার্টির হয়ে সুযোগ তিনি পেয়ে তার যথার্থ সুব্যবহার করেছেন তিনি।

একাধারে যুক্তরাষ্ট্রের ধনকুবের, সমাজ সেবক, সাহিত্যিক, অভিনেতা, টিভি উপস্থাপক ও বিনিয়োগকারী ডোনাল্ড ট্রাম্প। বিতর্কিত মন্তব্যের মতোই বিতর্ক রয়েছে তার রাজনৈতিক জীবন নিয়েও। ট্রম্পের রাজনৈতিক জীবন নিয়ে গবেষণাকারীরা বলেন, ১৯৮৮ সালের আগে ডেমোক্রাট দলের রাজনীতি করতেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প সিনিয়রের জন্ম ১৯৪৬ সালের ১৪ জুন, আমেরিকার নিউইয়র্ক শহরে। ছোট বেলা থেকে দুরন্ত হওয়ায় ট্রাম্পকে মিলিটারি একাডেমিতে পড়তে দিয়েছিলেন রিয়ার স্টেট ব্যবসায়ী বাবা ফ্রেড ট্রাম্প। সেখানেও সফলতার পরিচয় দিয়েছিলেন তিনি। পরে, ১৯৬০ এর পর পেনসিলভানিয়া বিশ্ববিদ্যারয়ের হোয়ারটন স্কুলে অর্থনীতিতে সম্মান নিয়ে পড়ার সময় পিতার প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। ১৯৭১ সালে পিতার প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণভার নিয়ে প্রতিষ্ঠা করেন দ্য ট্রাম্প অরগানাইজেশন।

২০১৫ সালে রিপালিকান পার্টির প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকে আমেরিকায় অভিবাসন, মুসলমান, নারী নিয়ে অবমাননাকর নানা মন্তব্য নিয়ে বিতর্কিত হওয়ার পরও জনগণের রায়েই হোয়াইট হাউজের পরবর্তী উত্তরাধিকার হলেন ডোনাল্ড ট্রাম্প। যে প্রতিশ্রুতি নিয়ে তিনি এতদূর এসেছেন তার কতটা প্রতিফলন হয় তাই এখণ দেখবে বিশ্ববাসী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ