সব হিসাব-নিকাশ পাল্টে দিয়ে হোয়াইট হাউসে যাচ্ছেন ট্রাম্প- তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।
নিজেকে সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির ডোনাল্ড জে ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউইয়র্কে নির্বাচনী প্রচার সদরদপ্তরের সামনে সমর্থকদের উদ্দেশ্যে প্রথমবারের মতো দেয়া ভাষণে ট্রাম্প এসব কথা বলেন। খবর এএফপির
শুরুতে সবাইকে ধন্যবাদ জানান ট্রাম্প।
তিনি বলেন, তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
তিনি নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন এবং তাকে (ট্রাম্প) অভিনন্দন জানিয়েছেন— হিলারি ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন তিনিও।
ট্রাম্প বলেন, বিভেদ ভুলে আমাদের আবারো ঐক্যবদ্ধ হতে হবে, আমরা একসঙ্গে কাজ করব—আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট।
নবনির্বাচত প্রেসিডেন্ট বলেন, 'আমি এজন্য এসেছি যেন আমরা একসঙ্গে কাজ করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি— ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই আমেরিকাকে মহান করার জন্য কাজ করব।'
এ সময় তিনি আরো বলেন, তার জয় মোটেও সহজ ছিল না— এ জয় কষ্টার্জিত।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব— এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আর এটা আমাদের জন্য ঐক্যের সময়।’
মার্কিন জনগণের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনাদের কাছে অঙ্গীকার করছি, আমি আপনাদের নিচে নামতে দেব না। আমরা অসাধারণ কাজ করব।
পপুলার ভোট : মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প; তিনি পেয়েছেন মোট ২৯০ ইলেক্টোরাল ভোট, হিলারি পেয়েছেন ২১৮টি * ভোটের লড়াইয়ে ঐতিহাসিক বিজয় * ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিশাল ব্যবধানে ট্রাম্প জিতেছেন ইলেক্টোরাল ও পপুলার ভোটে * পপুলার ভোট : ট্রাম্প ৫ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ২৩১ ভোট; হিলারি ৫ কোটি ৯০ লাখ ৪০ হাজার ৯০০ ভোট।