আন্তর্জাতিক

ট্রাম্পকে অভিনন্দন জানালেন হিলারি

ট্রাম্পকে অভিনন্দন জানালেন হিলারি
ট্রাম্পকে অভিনন্দন জানালেন হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন গণমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত বলে ঘোষণার পর নিউইয়র্কের ম্যানহাটানে হিলটন হোটেলের সামনে উল্লাসে মেতে উঠেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা।

জয় নিশ্চিত হওয়ার পর হিলটন হোটেলের সামনে সমর্থকদের উদ্দেশে ভাষণে দেন ট্রাম্প।

এ সময় ট্রাম্প বলেন, 'আমাকে ফোনে হিলারি ক্লিনটন অভিনন্দন জানিয়েছেন—আমিও তাকে অভিনন্দন জানিয়েছি।

বিভেদের ক্ষত ভুলে আমাদের আবার এক হতে হবে। আমরা একসঙ্গে কাজ করবো। আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবো।'

বাংলাদেশ সময় বুধবার ভোরে শেষ হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ। সর্বশেষ তথ্যানুযায়ী, ৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে শেষ খবর পর্যন্ত ২৯০ ভোট পেয়েছেন ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮ ভোট।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প; তিনি পেয়েছেন মোট ২৯০ ইলেক্টোরাল ভোট, হিলারি পেয়েছেন ২১৮টি।

ভোটের লড়াইয়ে ঐতিহাসিক বিজয়।

ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিশাল ব্যবধানে ট্রাম্প জিতেছেন ইলেক্টোরাল ও পপুলার ভোটে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প; তিনি পেয়েছেন মোট ২৯০ ইলেক্টোরাল ভোট, হিলারি পেয়েছেন ২১৮টি * ভোটের লড়াইয়ে ঐতিহাসিক বিজয় * ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিশাল ব্যবধানে ট্রাম্প জিতেছেন ইলেক্টোরাল ও পপুলার ভোটে * পপুলার ভোট : ট্রাম্প ৫ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ২৩১ ভোট; হিলারি ৫ কোটি ৯০ লাখ ৪০ হাজার ৯০০ ভোট।

সূত্র: বিবিসি ও এএফপি, নিউইয়র্ক টাইমস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ