আন্তর্জাতিক

ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন

পুতিন
পুতিন

সব হিসাব নিকাশ শেষ হলো, বিশ্লেষকদের একের পর বিশ্লেষণও শেষ হলো বিশ্বজুড়ে আলোচনার টেবিলে বক্তাদের বক্তব্যের অবসান ঘটিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

তার এ জয়ে বিশ্ব নেতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টেলিগ্রামের মাধ্যটমে পুতিন তাকে অভিনন্দন জানান বলে ক্রেমলিন জানিয়েছে।

এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, রাশিয়া-আমেরিকার মধ্যেে যেসব সমস্যাপ রয়েছে তা দূর করে পুনরায় সম্পর্ক স্থাপনে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যেক্ত করেছেন পুতিন। পাশাপাশি বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক ইস্যুিতে চ্যা লেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোনগ অনুসন্ধানের ব্যা পারেও জোর দেন তিনি।

মস্কো ও ওয়াশিংটনের মধ্যেল গঠনমূলক আলোচনার ব্যা পারেও পুতিন নিশ্চিত বলে জানিয়েছেন।

এদিকে, ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দোতার্তে ডোনাল্ড ট্রাম্পকে ‘উষ্ণ অভিনন্দন’ জানিয়েছেন। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে কাজ করার ব্যা পারে তিনি আগ্রহ নিয়ে সামনে তাকিয়ে রয়েছেন বলে বুধবার ফিলিপিন্সের প্রেসিডেন্টের যোগাযোগমন্ত্রী মার্টিন আনদানার এক বিবৃতিতে জানিয়েছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, নির্বাচনে জয়ী এই রিপাবলিকান যুক্তরাষ্ট্রের অভিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন যে, তিনি দেখতে চান যুক্তরাষ্ট্র বিদেশের ব্যা পারে কম হস্তক্ষেপ করছে।

এক বিবৃতিতে নাজিব বলেন, যাদেরকে পেছনে রাখা হয়েছিল তিনি তাদের কাছে এ আবেদন রেখেছিলেন, যারা দেখতে চেয়েছিল তাদের সরকার তাদের মঙ্গলের প্রতিই বেশি মনোযোগ দিচ্ছে-তারাই হোয়াইট হাউজের জন্যক ট্রাম্পকে বেছে নিয়েছেন।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নয়া অধ্যারয়ের উন্মোচন হবে বলে তিনি আশাবাদী।

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করার জন্য নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বুধবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ আহ্বান জানান।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট অফিসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী দুই রাষ্ট্রের ভিত্তিতে একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ বলেন, তিনি আশা করেন ট্রাম্পের কাছ থেকে ‘যৌক্তিক সহযোগিতা’ পাবেন।

তিনি আরো বলেন, এটি সহজ বিষয় নয়। কারণ নির্বাচনী প্রচারণার সময় সংরক্ষণবাদিতার কিছু উপাত্তসহ নারী ও সংখ্যানলঘুদের সম্পর্কে তার কাছ থেকে দুঃখজনক কিছু শব্দ আমরা শুনেছিলাম।

শুলজ বলেন, কিন্তু আমার অভিজ্ঞতা বলে, প্রেসিডেন্ট হিসেবে প্রকৃত রাজনীতি আর নির্বাচনী প্রচারণা ভিন্ন বিষয়। আমি আশা করি তার সঙ্গে যৌক্তিক সহযোগিতার সম্পর্ক তৈরি হবে।

তবে তিনি আরো বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ইউরোপীয় ইউনিয়নের কর্মকাণ্ডকে কঠিন করে তুলবেন।

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যাসয়ও বুধবার ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক অভিনন্দন বার্তায় ট্রাম্পের নেতৃত্বগুণের প্রশংসা করে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে বলে তিনি বিশ্বাস করেন।

আমেরিকার নতুন প্রেসিডেন্ট এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বাংলাদেশের উন্নয়ন দেখতে আসারও আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইদিরিম বলেন, যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে ফেরত দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের এক নতুন মাত্রা যুক্ত হবে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে অভিনন্দন জানিয়েছেন মার্কিন নতুন নেতাকে। আশা করেন, এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক বহাল থাকবে। এক বিবৃতিতে আবে বলেন, ‘আমি আপনার বিজয়ে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থায়িত্ব, যা বিশ্ব অর্থনীতি, শান্তি ও যুক্তরাষ্ট্রের জন্য সমৃদ্ধি নিয়ে আসে।’

সূত্র: আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্য্ম

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প; তিনি পেয়েছেন মোট ২৯০ ইলেক্টোরাল ভোট, হিলারি পেয়েছেন ২১৮টি।

ভোটের লড়াইয়ে ঐতিহাসিক বিজয়।

ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিশাল ব্যবধানে ট্রাম্প জিতেছেন ইলেক্টোরাল ও পপুলার ভোটে।

* পপুলার ভোট : ট্রাম্প ৫ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার ৬৭১ ভোট; হিলারি ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার ১২৯ ভোট

সূত্র: বিবিসি ও এএফপি, নিউইয়র্ক টাইমস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ