আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার বিচ্ছিন্নতার দাবি

ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ
ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে আলাদা হওয়ার দাবি তুলেছেন ডেমোক্র্যাটদের দুর্গখ্যাত ক্যালিফোর্নিয়া রাজ্যের বাসিন্দারা। এদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করতে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। সমাবেশে ট্রাম্পবিরোধী স্লোগান তুলছেন আন্দোলনকারীরা।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার একদিনের মাথায় যুক্তরাষ্ট্র থেকে ক্যালিফোর্নিয়ার আলাদা হওয়ার দাবি তুলেছেন রাজ্যটির বাসিন্দারা। ‘ইয়েস ক্যালিফোর্নিয়া ইনডিপেনডেন্স ক্যাম্পেইন’ নামে একটি গোষ্ঠী এ প্রচার শুরু করেছে।

টুইটারে ক্যালিফোর্নিয়ার বিচ্ছিন্নতার দাবি তোলার পাশাপাশি রাজ্যের রাজধানী স্যাক্রোমেন্টেতে সমাবেশেরও ডাক দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে বের হয়ে যাওয়ার এ প্রক্রিয়া পরিচিত পেয়েছে ক্যালেক্সিট নামে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে সর্বোচ্চ ৫৫টি ইলেক্টোরাল ভোটে ক্যালিফোর্নিয়ায় জয় পেয়েছেন হিলারি।

প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নিতে না পারায় ক্যালিফোর্নিয়া ছাড়া যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও চলছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ। নিউইয়র্ক, শিকাগোসহ অন্তত ৭টি বড় শহরে চলছে এ বিক্ষোভ, ক্রমেই তা বাড়ছে। ‘ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট নয়’ এ স্লোগানে বিক্ষোভে মুখর হয়ে উঠছে।

নিউইয়র্ক শহরের ইউনিয়ন স্কয়ারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ট্রাম্পবিরোধীরা। টেক্সাসের অস্টিনে মহাসড়ক আটকে দেন বিক্ষোভকারীরা।

পেনসিলভানিয়া থেকে ক্যালিফোর্নিয়া, ওরেগন থেকে ওয়াশিংটন ডিসি সবখানেই হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। ট্রাম্প বিরোধী বিক্ষোভ চলছে বার্কলি, ওকল্যান্ড, সিয়াটল, পিটার্সবার্গসহ বিভিন্ন শহরে। বিভিন্ন শ্রেণি, পেশা ও বয়সের নারী-পুরুষ এসব বিক্ষোভে অংশ নিয়ে ট্রাম্পের প্রতি তাদের অনাস্থার কথা জানান দেন।

এছাড়াও সিয়াটলে বিক্ষোভ সমাবেশের কাছে এক ব্যক্তির গুলিতে পাঁচজন আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর। তবে, ট্রাম্পবিরোধী বিক্ষোভের সঙ্গে এ ঘটনার আপাত কোনো যোগসূত্র নেই বলেই মনে করছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ