আন্তর্জাতিক

বেশি ভোট পেয়েও হেরে গেলেন হিলারি

হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

ভোটারদের দেওয়া মোট ভোটে এগিয়ে থেকেও ইলেকটোরাল ভোটে হেরে গেছেন হিলারি ক্লিনটন—জিতে গেলেন ডোনাল্ড ট্রাম্প।

ভোট শেষে এখন পর্যন্ত পাওয়া ৫২২টি ইলেকটোরাল ভোটের মধ্যে ট্রাম্প পেয়েছেন ২৯০ ও হিলারি ২৩২টি।

তবে মোট ভোটের মধ্যে হিলারি ৪৭ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। ট্রাম্প পেয়েছেন ৪৭ দশমিক ৫ শতাংশ।

সিএনএনের তথ্য:

সিএনএনের হিসাবে এখন পর্যন্ত ৯২ শতাংশ ভোট গণনা হয়েছে এরমধ্যে হিলারি পেয়েছেন ৫ কোটি ৯৭ লাখ ৫৫ হাজার ২৮৪ ভোট। আর ট্রাম্প পেয়েছেন ৫ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ৫২২ ভোট। পার্থক্য মাত্র ২ লাখ ১৯ হাজার ৭৬২ ভোট।

যে ইলেক্টোরাল কলেজ ভোটের কারণে ট্রাম্প জিতেছেন ওই ভোট নিয়ে দুই বছর আগে টুইট করেছিলেন নতুন এ প্রেসিডেন্ট। ২০১২ সালে মিট রমনি হেরে যাওয়ার প্রসঙ্গে ওই টুইট বার্তায় তিনি বলেছিলেন, গণতন্ত্রের জন্য এই ইলেক্টোরাল কলেজ ভোট এক বিপর্যয়।

এখনো মিশিগান অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা বাকি। এখানে ইলেকটোরাল ভোট ১৬টি। এখানেও যদি হিলারির পপুলার (জনপ্রিয়) ভোটের ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে ২০০০ সালের পর তিনি হবেন প্রথম প্রেসিডেন্ট প্রার্থী যিনি পপুলার ভোট বেশি পাওয়ার পরও পরাজিত হয়েছেন। ২০০০ সালে ডেমোক্রাটিক প্রার্থী আল গোরও পপুলার ভোট বেশি পেয়েও নির্বাচনে হেরে গিয়েছিলেন।

২০০০ সালের আগেও অ্যানড্রু জ্যাকসন, স্যামুয়েল টিলডেন ও গ্রোভার ক্লিভল্যান্ডও পপুলার ভোট বেশি পাওয়ার পরও হেরে গিয়েছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ