প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত বিজয় অনেক মার্কিন নাগরিককে হতাশ করেছে— সেই হতাশা দ্রুত পরিণত হচ্ছে প্রতিবাদ-বিক্ষোভে। যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে বিভিন্ন শহরে রাস্তায় প্রতিবাদে নেমে আসছেন সব শ্রেনি-পেশার হাজার হাজার মানুষ।
এমনকি যুক্তরাষ্ট্র থেকে আলাদা হয়ে যাওয়ার আওয়াজ উঠেছে ক্যালিফোর্নিয়ায়। এদিকে নির্বাচনে বিজয়ী হওয়ার তিন সপ্তাহের মধ্যেই আদালতে বিচারকের মুখোমুখি হতে হচ্ছে যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার তিন সপ্তাহের মধ্যেই প্রতারণার এক মামলায় ডোনাল্ড ট্রাম্পকে আদালতে বিচারকের মুখোমুখি হতে হচ্ছে। আত্মপক্ষ সমর্থনে ২৮ নভেম্বর সান ডিয়াগো ফেডারেল কোর্টে হাজির হওয়ার জন্য তাকে নোটিশ দেয়া হয়েছে।
ধনকুবের ট্রাম্পের বিরুদ্ধে এ বছরের আগস্টে প্রতারণার এই মামলাটি করেন বিলুপ্ত ট্রাম্প ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী। তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিগ্রির মর্যাদার তুলনায় অতিরিক্ত অর্থ নিয়েছে এবং ট্রাম্প তা জানতেন।
নির্বাচনের কারণে ট্রাম্পের আইনজীবীদের আবেদনে মামলাটি স্থগিত রাখা হয়েছিল। এখন নির্বাচন শেষ হওযায় ২৮ নভেম্বর আদালতে ট্রাম্পের হাজিরার তারিখ ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন এটর্নি প্যাটিরক জে কলিন।
মামলার শুরু থেকেই বিচারকের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেন ট্রাম্প এবং বিচারক মেক্সিকান হওয়ায় আদালতে ন্যায় বিচার পাবেন না বলে মনে করেন তিনি।
এদিকে, অভিবাসন বিরোধী অবস্থান, মুসলিম ও অন্যান্য জনগোষ্ঠীর মানুষকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে গোড়া থেকেই সমালোচিত ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া মেনে নিতে পারছেন না মার্কিনীদের অনেকেই।
ট্রাম্পের অপ্রত্যাশিত বিজয়ে আমেরিকান জনগণের ক্ষুদ্ধ অংশ ক্রমেই ফোসে উঠছে। ওযাশিংটন ডিসি,শিকাগো, সান ফ্রান্সিসকো, ওকল্যান্ড, বোস্টোন , ক্যানসাস. যুক্তরাস্ট্রের এ প্রান্ত থেকে অন্যপ্রান্ত নজীরবিহীন প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল।
সব জায়গাতেই সব শ্রনি-পেশার হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।
শিকাগো শহরের কেন্দ্রস্থলে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল ও টাওয়ারের সামনে বিক্ষোভ করছেন ট্রাম্পবিরোধীরা। ‘ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট নয়’ এ স্লোগানে তাদের কণ্ঠে।
নিউইয়র্ক শহরের ইউনিয়ন স্কয়ারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ট্রাম্পবিরোধীরা। টেক্সাসের অস্টিনেও ট্রাম্পবিরোধীরা মহাসড়কে অবস্থান নেয়। সপ্তাহান্তে যুক্তরাস্ট্র জুড়ে আরো বড় ধরণের মিছিলের আয়োজন চলছে।
এদিকে, স্বাধীনতার নজীর বিহীন আওয়াজ উঠেছে ক্যালিফোর্নিয়ায়। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র থেকে নিজেদের আলাদা হওয়ার দাবি তুলেছেন এ রাজ্যের বাসিন্দারা। ক্যালেক্সিটের সমর্থন ক্রমেই জোড়ালো হচ্ছে।
টুইটারে ক্যালিফোর্নিয়ার বিচ্ছিন্নতার দাবি তোলার পাশাপাশি রাজধানী স্যাক্রোমেন্টে সমাবেশেরও ডাক দিয়েছে ইয়েস ক্যালিফোর্নিয়া ‘ইনডিপেনডেন্স ক্যাম্পেইন’ নামের একটি গ্রুপ।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে সর্বোচ্চ ৫৫টি ইলেক্টোরাল ভোটে ক্যালিফোর্নিয়ায় জয় পেয়েছেন হিলারি।