নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (নাফটা) নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চায় মেক্সিকো। কানাডাও আলোচনায় আগ্রহ দেখিয়েছে।
মেক্সিকোর অর্থমন্ত্রী ইলডেফোনসো জানিয়েছেন, মেক্সিকো নাফটার আঞ্চলিক কৌশলগত গুরুত্ব তুলে ধরতে চায় ডোনাল্ড ট্রাম্পের কাছে।
এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, নাফটা নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলতে প্রস্তুত। বিল ক্লিন্টনের সময় ১৯৯৪ সালে সম্পাদিত কানাডা, মেক্সিকো ও আমেরিকার এ ত্রিদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তির তীব্র বিরোধী ট্রাম্প। আমেরিকার ইতিহাসে নাফটাকে সবচেয়ে বাজে চুক্তি।
নির্বাচনী প্রচারণায় সময় নির্বাচিত হলে ১০০ দিনের মধ্যে এ চুক্তি থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে, ট্রাম্প কথা অনুযায়ী কাজ হলে মার্কিন বাজারে ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করচ্ছে কানাডা ও মেক্সিকো।