আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফ এলাকায় জার্মান কনস্যুলেটে শক্তিশালী গাড়ি বোমা হামলিআ চালিয়েছে তালেবান জঙ্গিরা। বৃহস্পতিবার রাতের এ হামলায় দুই জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ প্রধান বার্তা সঙস্থা এএফপিকে জানিয়েছেন জার্মান কনসুলেটের দেয়ালে আত্মঘাতি হামলাকারী গাড়ীবোমা হামলা চালায়।
জার্মান পররাস্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে কনস্যুলেটের জার্মান কর্মীরা অক্ষত রয়েছেন। কনস্যুলেট ভবনটি ক্ষতিগ্রস্থ হয়েছে। হামলায় কতজন বেসামরিক আফগান ও নিরাপত্তাকর্মী হতাহত হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।
এ মাসের শুরুর দিকে কুন্দুজ প্রদেশে মার্কিন বিমান হামলায় ৩২ জন বেসামরিক আফগান নাগরিক নিহত হয়। তালেবান জঙ্গিরা বলছে এর শোধ নিতেই ও হামলা চালানো হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: