প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই নিজের অবস্থান পরিবর্তন করছেন ডোনাল্ড ট্রাম্প। যেসব বিতর্কিত প্রতিশ্রুতি দিয়ছিলেন তিনি, সেখান থেকে সেরে আসতে শুরু করেছেন। এবার বলছেন, ‘ওবামা কেয়ার’ স্বাস্থ্যবীমা বিল তিনি পুরোপুরি বাতিল করবেন না। এর গুরুত্বপূর্ণ ধারাগুলো বহাল রাখবেন।
ওয়াল ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাতকারে এ কথা জানিয়েছে ট্রাম্প। অথচ প্রসিডেন্ট হওয়ার পর ‘ওবামা কেয়ার’ বাতিল করাই তার প্রথম দায়িত্ব হবে বলে ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।
এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বিক্ষোভ গড়িয়েছে তৃতীয় দিনে। চলমান এ বিক্ষোভকে আন্দোলনে পরিণত করার চেষ্টা করছে আয়োজকরা।
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই সুর পাল্টাতে শুরু করেছেন ডোনাল্ট ট্রাম্প। হাঁটতে শুরু করেছেন আপসের পথে। ট্রাম্পের এ ইউটার্নের প্রথম নজির পাওয়া গিয়েছিল হোয়াইট হাউজে যাওয়ার পর থেকেই।
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প অঙ্গীকার করেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যবীমা কর্মসূচি 'ওবামা কেয়ার' বাতিল করাই হবে তার প্রথম কাজ।
শুক্রবার ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ কে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ২০১০ সালের ‘ওবামা কেয়ার’ বিল তিনি বাতিল করবেন না বরং কিছুটা সংশোধন করবেন। এ বিলের ব্যাপারে ওবামার পরামর্শগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।
এদিকে, ট্রাম্প বিরোধী বিক্ষোভ গড়িয়েছে তৃতীয় দিনে। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ক্রমেই বাড়ছে বিক্ষোভকারীদের সংখ্যা। হাজারো মানুষ যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমে এসেছেন। মায়ামি ও আইওয়া অঙ্গরাজ্যের রাস্তাবন্ধ করে দিয়েছেন তারা। ডালাসে সহিংসতার চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা।
এ বিক্ষোভকে আন্দোলনে রূপ দেয়ার চেষ্টা করছেন আয়োজকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এরইমধ্যে নিউইয়র্কের ইউনিয়ন স্কয়ারে বিক্ষোভ সমাবেশের জন্য ইতিমধ্যে ১০ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন।
আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিন নিউইয়র্কসহ সারা যুক্তরাষ্ট্রজুড়ে ১০ লক্ষাধিক মানুষ বিক্ষোভ করবে বলে ধারনা আয়োজকদের।
অভিবাসন বিরোধী অবস্থান, মুসলিম ও অন্যান্য জনগোষ্ঠীর মানুষকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে গোড়া থেকেই সমালোচিত ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া মেনে নিতে পারছেন না অনেকেন মার্কিনদের।
গতকাল এক টুইট বার্তায় ট্রাম্প বিক্ষোভকারীদের সমালোচনা করলেও পরের টুইটে আবার এ বিক্ষোভের প্রশংসা করেছেন।