দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন -হি'র পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী সিউলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করছেন বিক্ষোভকারীরা।
রয়টার্স সূত্র মতে, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর পার্ক নিজের রাজনৈতিক ভাষণ লেখাতেন বন্ধু কোই সুন-সিলকে দিয়ে। তবে কোই সরকারি কোনো দায়িত্বে ছিলেন না। ক্ষমতাগ্রহণের প্রথম কয়েক মাসেই ওই ভাষণগুলো লেখা হয়।
বিক্ষোভকারীদের দাবি, কোই সুন-সিল সরকারের বিভিন্ন কৌশল নির্ধারণে মধ্যস্থতা করছেন এবং অবৈধ উপায়ে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: