আফগানিস্তানের বাগরামে মার্কিন বিমানঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। দেশটির মার্কিন কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।
কাবুলের ঠিক বাইরেই বাগরাম বিমানঘাঁটিতি অবস্থিত। শুক্রবার রাতে হঠাৎ দুটি রকেট বাগরাম বিমানঘাঁটিতে আঘাত হানে। এ ভয়াবহ বিস্ফোরণ ও আগুন ধরে যায়। এ ঘটনায় কমপক্ষে আরো ১৪ জন আহত হয়েছেন।
তদন্ত দল এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফ এলাকায় জার্মান কনস্যুলেটে শক্তিশালী গাড়ি বোমা হামলার একদিন পরই এ ঘটনা ঘটলো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: