আন্তর্জাতিক

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ-প্রধান কৌশলীর নাম ঘোষণা

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ-প্রধান কৌশলীর নাম ঘোষণা
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ-প্রধান কৌশলীর নাম ঘোষণা

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ এবং তার প্রধান কৌশলীর নাম ঘোষণা করেছেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হবেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির সভাপতি রেইন্স প্রিবাস। আর ট্রাম্পের প্রধান কৌশলী ও উর্ধ্বতন উপদেষ্টা হবেন রক্ষণশীল দলের সমর্থক নেতা স্টিভ বেনন।

স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প তার নতুন প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য ওই দুই কর্মকর্তার নাম ঘোষণা করেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, দায়িত্ব নেয়ার পরপরই সে দেশে থাকা প্রায় ৩০ লাখ অবৈধ অভিবাসীকে হয় তাড়িয়ে দেবেন নয়তো জেলে ঢোকাবেন।

রিপাবলিকান পার্টির রেইন্স প্রিবাসের সঙ্গে হাউস স্পিকার পল রায়ানের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। স্টিভ বেনন রক্ষণশীলপন্থী ব্রাইতবার্ত নিউজ নেটওয়ার্কেরও প্রধান নির্বাহী।

ট্রাম্প বলেন, ‘স্টিভ ও রেইন্স যথেষ্ট যোগ্য নেতা। তারা দুজনে মিলে নির্বাচনী প্রচার চালিয়েছেন। আমাদের জয়ে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এখন আমি তাদের দুজনকেই হোয়াইট হাউসে রাখব। আমেরিকাকে উচ্চ মর্যাদায় নিয়ে যেতে আমরা একসঙ্গে কাজ করব।’

নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প ও রিপাবলিকান দলের মধ্যে সেতুবন্ধের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন রেইন্স প্রিবাস। তিনি হাউস স্পিকার পল রায়ানেরও ঘনিষ্ঠ লোক।

তিনি বলেন, ‘আমাকে হোয়াইট হাউসের প্রধানের পদে নিয়োগ দেয়ায় নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রতি আমি খুবই কৃতজ্ঞ।’

স্টিভ বেননও নির্বাচনী প্রচারনার সময় ট্রাম্পের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তিনিও তাকে ট্রাম্পের প্রধান কৌশলী হিসেবে নিয়োগ দানের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ