রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন। ফোনালাপে ওয়াশিংটন-মস্কো সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে একমত হন পুতিন ও ট্রাম্প।
আর শি চিনপিং ট্রাম্পকে বলেন, সম্পর্কের জন্য সহযোগিতাই একমাত্র সঠিক পথ।
ঐতিহাসিক বিজয়ের জন্য ভ্লাদিমির পুতিন ফোনে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট হিসেবে তার সাফল্য কামনা করেন।
আর ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার সরকার ও দেশটির জনগণের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ার জন্য সামনের দিকে তাকিয়ে রয়েছেন। দুই নেতা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার ব্যপারে একমত হয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টশিয়াল ট্রানজিশনাল টিম।
এদিকে, চীনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেছেন, দুই দেশের সামনে এগিয়ে যাওয়ার জন্য তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট দুই জনের মধ্যেই দৃঢ় সম্পর্ক গড়ে উঠবে বলেই তিনি বিশ্বাস করেন।