ঘুষ নেয়ার অভিযোগে রাশিয়ার অর্থমন্ত্রী আলেক্সি উলুকায়েভকে আটক করা হয়েছে।
দেশটির প্রধান দুর্নীতিবিরোধী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, উলুকায়েভ ২০ লাখ মার্কিন ডলার ঘুষ নিয়েছেন। সংস্থাটির মুখপাত্র সভেতলানা পেতরেনকো রিয়া নভোস্তি সংবাদ সংস্থাকে জানান, হুমকি দিয়ে তেল কোম্পানি রোসনেফট প্রতিনিধিদের কাছ থেকে এই ঘুষ আদায় করেন অর্থমন্ত্রী উলুকায়েভ। ঘুষ নেয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে শিগগিরই অভিযোগ আনা হবে।
দোষী সাব্যস্ত হলে তার ৮ থেকে ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: