বিতর্কিত বক্তা জাকির নায়েকের এনজিও 'ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন-আইআরএফ' ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারত সরকার।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার এই নিষেধাজ্ঞার অনুমোদন দেয়। কেন্দ্রীয় মন্ত্রিসভায় তোলা প্রস্তাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও জোর করে ধর্মান্তরিত করার চেষ্টার জন্য এনজিওটি নিষিদ্ধের পক্ষে আইনি ব্যাখ্যা দেয়া হয়।
এতে বলা হয়, জাকির নায়েক ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে বিদ্বেষ সৃষ্টির পাশাপাশি ভারত ও এর বাইরে তরুণদের সন্ত্রাসী কার্যক্রমে উদ্বুদ্ধ করছেন।
গত জুলাইয়ে ঢাকায় হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারী দুই জঙ্গি জাকির নায়েকের বক্তব্য অনুসরণ করেছেন, এমন তথ্য প্রকাশের পর তার পিস টিভির কার্যক্রম বন্ধ করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: